ঢাকা -১৭ আসনে ভোটের মাঠে ফ্যাক্টর স্বতন্ত্র প্রার্থী লেঃ কর্ণেল হাবিব।

News Depend Desk

প্রতিনিধিঃ ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮ মিনিট


পোস্ট ফটো

স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৭ আসন থেকে নির্বাচন করবেন লেঃ কর্ণেল হাবিবুল হাসান হাবিব (অবঃ)। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে ২১তম লং কোর্সে প্রথম সারির অফিসার হিসেবে কমিশন লাভ করেন। সাঁজোয়া অফিসারের পাশাপাশি দেশ বিদেশে বিশেষ বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত একজন কমান্ডো। দেশে কমান্ড, অপারেশনাল ও লজিস্টিক শাখায় বিভিন্ন পদবীতে চাকুরী করেন। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে বিজিবি'র সিও থাকাবস্তায় আরাকান আর্মির সন্ত্রাসী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করে একে ৪৭ মরণাস্ত্র উদ্ধার করেন। শুধু তাই নয় পার্বত্য চট্টগ্রামের বিজিবি'র অধিনায়ক থাকাবস্থায় গ্রেনেড ফায়ারিং চলাকালে নবীন সৈনিকের ভয় সুলভ আচরণে খুবই নিকটে গ্রেনেড বিস্ফোরিত হওয়ায় ফায়ারিং পয়েন্ট অফিসার হিসেবে গ্রেনেড স্পিন্টারে কপালে আক্রান্ত হন। এখনো সে ক্ষত বহন করছেন। পুরষ্কার স্বরুপ বিজিবি মহাপরিচালকের সম্মাননা (অপারেশনাল) প্রাপ্ত হন। এছাড়াও দেশের বাহিরে পুর্ব আফ্রিকা, বরুন্ডীতে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দীর্ঘ ২ বছর চাকরি করেন এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির নিকট থেকে সম্মাননা কমেন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। তাছাড়াও তিনি ১৯৯৬-৯৭ সালে কুয়েতে এবং ২০১৪-১৫ সালে কঙ্গো তে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ফোর্স কমান্ডারের সম্মাননা কমেন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। কোর্সের প্রথম সারির অফিসার হওয়া স্বত্তেও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ায় রাজনৈতিক প্রতি হিংসার স্বীকার হয়ে আরো উচ্চ পদে যেতে পারেননি এবং ২০১৯ সালে লেঃ কর্ণেল পদবী নিয়ে স্বাভাবিক অবসরে যান।

কর্ণেল হাবিব বলেন তিনি বাংলাদেশী জাতীয়তাবাদে ও ইসলামি মুল্যেবোধে বিশ্বাসী। ঢাকা -১৭ আসন গুলশান, বনানী ও ভাষানটেক থানা নিয়ে গঠিত। তিনি সাধারণ জনগণের পাশে থেকে সেবা করার চিন্তা মাথায় রেখে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন।

Link copied